৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৩৫

'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা?

  1. আবুল ফজলসঠিক উত্তর
  2. আবদুল কাদির
  3. জাহানারা ইমাম
  4. মুশতারি শফী

উত্তর: (ক) আবুল ফজল

ব্যাখ্যা

দুর্দিনের দিনলিপি গ্রন্থটির রচয়িতা আবুল ফজল। ১৯৭২ সালে প্রকাশিত এই গ্রন্থটি তাঁর মুক্তিযুদ্ধকালীন রোজনামচা; আত্মগোপনের সময় তিনি এটি লেখেন।

আবুল ফজল:
- জন্ম ১৯০৩ সালে চট্টগ্রাম জেলায়।
- মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন; এর মুখপত্র ছিল শিখা পত্রিকা।
- উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।

উল্লেখযোগ্য রচনা: চৌচির, প্রদীপ ও পতঙ্গ, মাটির পৃথিবী, বিচিত্র কথা, রাঙ্গা প্রভাত, রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৬% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আধুনিক যুগের অন্যান্য লেখক (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৬৩টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য লেখক: সব প্রশ্ন ও উত্তর →