৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৬

‘জ্ঞান হয় পুণ্য'-এই উক্তিটি কার?

  1. থেলিস
  2. সক্রেটিসসঠিক উত্তর
  3. এ্যারিস্টটল
  4. প্লেটো

উত্তর: (খ) সক্রেটিস

ব্যাখ্যা

প্রাচীন গ্রীক দার্শনিক সক্রেটিসের মতে নৈতিক ক্রিয়া ও ন্যায়ের ভিত্তি হলো জ্ঞান। যার ন্যায়বোধ সম্পর্কে জ্ঞান নেই, তার পক্ষে ন্যায় কাজ করা সম্ভব নয়। তাই তিনি সদগুণ ও জ্ঞানকে একত্রে করে বলেছেন, “জ্ঞানই পুণ্য”।

মূল বাক্যটি ছিল “Virtue is knowledge”। এটি প্লেটোর Dialogues-এ সক্রেটিস ও তরুণ অভিজাত Meno-র কথোপকথনে পাওয়া যায়। যেমন: “if knowledge embraces all good, then we shall be right in thinking that virtue is knowledge?”

মনে রাখুন:

  • সক্রেটিসের নিজের লেখা কোনো বই পাওয়া যায় না; তার উক্তি জানা যায় শিষ্য প্লেটোর Dialogues থেকে।
  • Dialogues-এর উক্তিগুলো মূলত সক্রেটিসের, প্লেটোর নিজের নয়।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: নৈতিকতা ও সুশাসন: বিবিধ (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ২২টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

নৈতিকতা ও সুশাসন: বিবিধ: সব প্রশ্ন ও উত্তর →