৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০১
Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
- ৩ ভাগে
- ৪ ভাগেসঠিক উত্তর
- ৫ ভাগে
- ৬ ভাগে
উত্তর: (খ) ৪ ভাগে
ব্যাখ্যা
অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে স্বার্থকামী গোষ্ঠী হিসেবে দেখেছেন এবং চার শ্রেণিতে ভাগ করেছেন:
- স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী
- সংগঠন ভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী
- অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী
- প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী
মনে রাখুন:
- অধ্যাপক ফাইনার একে লবি (Lobby) বলেছেন; এলান পটার একে সুসংবদ্ধ গোষ্ঠী বলেছেন। উদাহরণ: শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ।
- এলান আর বল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে স্বার্থকারী (Interest Group) ও সমদৃষ্টিসম্পন্ন (Attitude Group) গোষ্ঠীতে ভাগ করেছেন।
- মাইরন উহনার: এটি এমন স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী, যা সরকারী কাঠামোর বাইরে থেকে কর্মকর্তা নিয়োগ ও সরকারী নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে।
একই টপিকের আরও প্রশ্ন
- তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?৪০তম বিসিএস
- 'বিপরীত বৈষম্য'-এর নীতিটি প্রয়োগ করা হয় -৪০তম বিসিএস
- গোল্ডেন মিন (Golden Mean) হলো-৩৮তম বিসিএস
- শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ -৩৮তম বিসিএস
- নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?৩৮তম বিসিএস
- রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?৩৭তম বিসিএস