৪৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৫

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?

  1. সামাজিক দিকসঠিক উত্তর
  2. অর্থনৈতিক দিক
  3. মূল্যবোধের দিক
  4. গণতান্ত্রিক দিক

উত্তর: (ক) সামাজিক দিক

ব্যাখ্যা

MDG (Millennium Development Goals) বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য হলো বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি লক্ষ্য। ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে ৮টি লক্ষ্য নির্ধারিত হয় এবং এগুলো অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা দেওয়া হয়। সুশাসনের সামাজিক দিকের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

MDG-এর ৮টি লক্ষ্য:

  • চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল
  • সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
  • লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন
  • শিশু মৃত্যু হ্রাস
  • মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
  • HIV/AIDS, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
  • পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ
  • উন্নয়নের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুশাসন (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুশাসন: সব প্রশ্ন ও উত্তর →