৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৭
কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল ‘বাঙ্গালা' নামে পরিচিত হয়ে ওঠে?
- মৌর্য
- গুপ্ত
- পাল
- মুসলিমসঠিক উত্তর
উত্তর: (ঘ) মুসলিম
ব্যাখ্যা
মুসলিম শাসনামলে, বিশেষ করে সুলতানি আমলে, বাংলা 'বাঙ্গালা' নামে পরিচিত হয়। এর সূচনা ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত স্থায়ী সুলতানি আমলে।
- শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা (রাজত্বকাল ১৩৪২-১৩৫৮)। তিনি সমগ্র বাংলাকে একত্র করে 'বাঙ্গালাহ' নাম দেন এবং অধিবাসীদের 'বাঙালি' নামে অভিহিত করেন।
- ১৩৫২ সালে সোনারগাঁওয়ের শাসক ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করেন।
- তাঁকে বাংলার প্রথম প্রকৃত স্বাধীন সুলতান বলা হয় এবং ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফীফ তাঁকে 'শাহ-ই-বাঙ্গালাহ' উপাধি দেন।
একই টপিকের আরও প্রশ্ন
- কে বাংলার সাল গণনা শুরু করেন?৩১তম বিসিএস