৪৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৯

বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?

  1. ২০১০
  2. ২০১১
  3. ২০১২সঠিক উত্তর
  4. ২০১৩

উত্তর: (গ) ২০১২

ব্যাখ্যা

দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে। এটি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত। স্লোগান: সোনার বাংলা গড়ার প্রত্যয়।

  • শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝায়।
  • ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার হলো কর্তব্যনিষ্ঠা ও চরিত্রনিষ্ঠা।
  • রাষ্ট্রের মূল চালিকাশক্তি নাগরিক; তাই সুশাসনের জন্য নাগরিকদের শুদ্ধাচার চর্চা করতে হবে।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সুশাসন (নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন)। এই টপিক থেকে বিসিএস-এ ৪৯টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সুশাসন: সব প্রশ্ন ও উত্তর →