৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯১
“রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।” কে এই উক্তি করেন?
- এইচ. ডি, স্টেইন
- জন স্মিথ
- মিশেল ক্যামডেসাসসঠিক উত্তর
- এম, ডব্লিউ, পামফ্রে
উত্তর: (গ) মিশেল ক্যামডেসাস
ব্যাখ্যা
সুশাসন সম্পর্কিত তাত্ত্বিক মিশেল ক্যামডেসাস (Michel Camdessus) বলেছেন, রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক (Good Governance is important for countries at all stages of development)।
সুশাসনের গুরুত্ব:
- সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে ও অধিকার ভোগ করতে পারে।
- সুশাসন প্রতিষ্ঠিত হলে টেকসই উন্নয়ন সম্ভব হয়।
জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গানবারি বলেছেন, শুধু সুশাসন প্রতিষ্ঠিত দেশেই ঋণ মওকুফ করা হবে।
একই টপিকের আরও প্রশ্ন
- “সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল” - এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?৪১তম বিসিএস
- সভ্য সমাজের মানদণ্ড হলো -৪০তম বিসিএস
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -৪০তম বিসিএস
- জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -৪০তম বিসিএস
- সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -৪০তম বিসিএস
- নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?৩৮তম বিসিএস