৪০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৯৯
জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -
- দারিদ্র বিমোচন
- মৌলিক অধিকার রক্ষা
- মৌলিক স্বাধীনতার উন্নয়নসঠিক উত্তর
- নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তর: (গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
ব্যাখ্যা
জাতিসংঘ ১৯৯৭ সালের 'শাসন ও ক্রমবর্ধমান উন্নয়ন' শীর্ষক প্রতিবেদনে সুশাসন সম্পর্কে প্রথম স্বীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে। সেই অভিমত অনুযায়ী সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
মৌলিক স্বাধীনতার উন্নয়ন ঘটলে মৌলিক অধিকার রক্ষিত হয় এবং নারীর উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত হয়; ফলে দারিদ্র্য দূর হয়।
জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদান উল্লেখ করেছে:
- অংশগ্রহণ
- মতামতের উপর নির্ভরশীলতা
- জবাবদিহিতা
- স্বচ্ছতা
- দায়বদ্ধতা
- কার্যকরী ও দক্ষ প্রশাসন ব্যবস্থা
- ন্যায্যতা
- আইনের শাসন
একই টপিকের আরও প্রশ্ন
- সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -৪০তম বিসিএস
- নিচের কোনটি নাগরিকের দায়িত্ব?৩৮তম বিসিএস
- কোন বছর ইউএনডিপি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?৩৮তম বিসিএস
- সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে?৩৮তম বিসিএস
- নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?৩৮তম বিসিএস
- নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?৩৮তম বিসিএস