৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৫

অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

  1. অশােক
  2. শশাঙ্কসঠিক উত্তর
  3. মেগদা
  4. ধর্মপাল

উত্তর: (খ) শশাঙ্ক

ব্যাখ্যা

শশাঙ্ক বাংলার ইতিহাসে প্রথম সার্বভৌম রাজা।

  • আনুমানিক ৬০৬ সালে সপ্তম শতকের শুরুতে গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
  • রাজধানী ছিল কর্ণসুবর্ণ; প্রাচীন কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাঙ্গামাটি নামক স্থান।
  • তিনি সনাতন হিন্দুধর্মে বিশ্বাসী ছিলেন এবং গৌড়রাজ্য বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
  • উত্তর ভারতে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হর্ষবর্ধন।

উল্লেখ্য, অশোক ছিলেন সম্রাট, রাজা নন।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৩% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ: সব প্রশ্ন ও উত্তর →