৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৯
মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
- আনন্দ বিহার
- নালন্দা বিহারসঠিক উত্তর
- গোসিপো বিহার
- সোমপুর বিহার
উত্তর: (খ) নালন্দা বিহার
ব্যাখ্যা
মহাস্থবীর শিলভদ্র নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন।
- নালন্দা প্রাচীন ভারতের খ্যাতনামা বৌদ্ধ মহাবিহার ও সপ্তম শতকে প্রসিদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র।
- ধারণা করা হয়, গুপ্ত সম্রাটরা এর নির্মাতা।
- অবস্থান: বিহার প্রদেশের পাটনা থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিহার শরিফ শহরের কাছে।
- চৈনিক তীর্থযাত্রী হিউয়েন-সাং এখানে কয়েক বছর পড়াশোনা করেন; তখন বাঙালি বৌদ্ধ ভিক্ষু শীলভদ্র ছিলেন এর অধ্যক্ষ।
- শীলভদ্র সমতটের প্রথম প্রধান দার্শনিক এবং সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এরূপ দুর্লভ সম্মান অর্জন করেন।
- সন্ন্যাস জীবনের আগেই তিনি যুক্তিবিদ্যা, ভাষাতত্ত্ব, সাংখ্যদর্শন ও ধর্মশাস্ত্রে অধ্যয়ন করেন।
- বর্তমানে নালন্দা বিহারটি ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
একই টপিকের আরও প্রশ্ন
- প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?৩০তম বিসিএস
- প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?২৫তম বিসিএস
- নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?২৫তম বিসিএস
- বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?২০তম বিসিএস
- প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?১৩তম বিসিএস
- প্রাচীন 'চন্দ্রদ্বীপ'-এর বর্তমান নাম-১১তম বিসিএস