৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৩৩, ৩৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭২

বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

  1. পুণ্ড্রসঠিক উত্তর
  2. তাম্রলিপ্ত
  3. গৌড়
  4. হরিকেল

উত্তর: (ক) পুণ্ড্র

ব্যাখ্যা

বাংলার সর্বপ্রাচীন জনপদ হলো পুণ্ড্র।

পুণ্ড্র জনপদ:

  • পুণ্ড্র জাতি এই জনপদ গঠন করেছিল।
  • রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমান বগুড়ার কাছে করতোয়া নদীর তীরে অবস্থিত। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়।
  • রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত।
  • সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২) এই রাজ্য স্বাধীনতা হারায়।

প্রাচীন বাংলার অন্যান্য জনপদ: বঙ্গ, বরেন্দ্র, সমতট, হরিকেল, রাঢ়, চন্দ্রদ্বীপ, তাম্রলিপ্ত, গঙ্গারিডাই, গৌড়।

  • প্রশ্নটি ২টি বিসিএস-এ এসেছে: ৪৪তম বিসিএস, ৩৬তম বিসিএস।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ: সব প্রশ্ন ও উত্তর →