৪১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১১
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
- AND গেইট
- OR গেইট
- NAND গেইটসঠিক উত্তর
- উপরের কোনটিই নয়
উত্তর: (গ) NAND গেইট
ব্যাখ্যা
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট।
NAND গেইট:
- AND গেইট + NOT গেইট = NAND গেইট; এটি AND গেইটের বিপরীত।
- সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট 1 হয়।
- দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়, কারণ শুধু এদের দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে; এই গেটটি NAND গেইট।
| A | B | Output |
|---|---|---|
| 0 | 0 | 1 |
| 0 | 1 | 1 |
| 1 | 0 | 1 |
| 1 | 1 | 0 |
একই টপিকের আরও প্রশ্ন
- নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?৪১তম বিসিএস
- নিচের কোনটি সঠিক নয়?৪১তম বিসিএস
- নিচের কোনটি Octal number নয়?৪০তম বিসিএস
- নিচের কোনটি \(52_{(16)}\) এর বাইনারী রূপ?৪০তম বিসিএস
- 10101111 এর 1's complement কোনটি?৩৮তম বিসিএস
- কোনটি সঠিক নয়?৩৮তম বিসিএস