১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫১
"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা-
- জহির রায়হান
- গাফ্ফার চৌধুরী
- শামসুর রাহমান
- মাহবুব আলম চৌধুরীসঠিক উত্তর
উত্তর: (ঘ) মাহবুব আলম চৌধুরী
ব্যাখ্যা
'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি' কবিতার রচয়িতা মাহবুব-উল-আলম চৌধুরী।
- কবিতাটি ভাষা আন্দোলনের প্রথম কবিতা হিসেবে স্বীকৃত।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির গুলিবর্ষণের প্রতিবাদে কবি এটি রচনা করেন; প্রথমে 'একুশে' শিরোনামে লেখা হয়।
- তিনি কবি, সাংবাদিক, লেখক ও ভাষা সৈনিক ছিলেন এবং প্রগতিশীল মাসিক সীমান্ত পত্রিকার সম্পাদক ছিলেন।
- ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে রাজনৈতিক কর্মী হারুনুর রশীদ কবিতাটি আবৃত্তি করে শোনান।
একই টপিকের আরও প্রশ্ন
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?৪০তম বিসিএস
- 'একাত্তরের চিঠি' -কোন জাতীয় রচনা?২৯তম বিসিএস
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য: সব প্রশ্ন ও উত্তর →