৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এসডিআই) এর জনপ্রিয় নাম ছিল:

  1. থাড
  2. শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
  3. তারকা যুদ্ধসঠিক উত্তর
  4. ম্যাড

উত্তর: (গ) তারকা যুদ্ধ

ব্যাখ্যা

Strategic Defense Initiative (SDI)-এর জনপ্রিয় নাম তারকা যুদ্ধ (Star War)। সমালোচকরা এটিকে এই নামে অভিহিত করতেন।

  • রোনাল্ড রিগ্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম রাষ্ট্রপতি; দায়িত্ব পালন করেন ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত।
  • রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
  • ১৯৮৩ সালের ২৩ মার্চ তিনি ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণা করেন, যা SDI নামে পরিচিত।

একই টপিকের আরও প্রশ্ন

ঐতিহাসিক ব্যক্তিত্ব ও ধর্মের ইতিহাস: সব প্রশ্ন ও উত্তর →