৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১১৭
'The Art of War' গ্রন্থের রচয়িতা-
- ক্লজউইজ
- আলফ্রেড মাহান
- সুন জুসঠিক উত্তর
- কৌটিল্য
উত্তর: (গ) সুন জু
ব্যাখ্যা
'The Art of War' গ্রন্থের রচয়িতা চীনের সামরিক কৌশলবিদ সুন জু (Sun Tzu), খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে। তিনি সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধকৌশল বর্ণনা করেন; তাঁকে 'Master Sun' বলা হতো।
- কৌটিল্যের 'অর্থশাস্ত্র' রাষ্ট্রশাসন ও কূটনীতির গ্রন্থ; কৌটিল্যের আসল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত।
- কার্ল ভন ক্লজউইজ — গ্রন্থ 'On War'।
- আলফ্রেড মাহান — আমেরিকান নৌ অফিসার ও ইতিহাসবিদ; 'ইতিহাসের উপর সমুদ্র শক্তির প্রভাব' গ্রন্থের লেখক।
- লিও টলস্টয়ের বিখ্যাত উপন্যাস 'War and Peace'।
- চীনা দার্শনিক: লাওৎসে (প্রাচীনতম), কনফুসিয়াস (প্রভাবশালী), সুন জু (সমরনায়ক ও দার্শনিক)।
একই টপিকের আরও প্রশ্ন
- Who is known as the 'Lady of the Lamp'?৩৪তম বিসিএস
- কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?৩১তম বিসিএস
- আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?৩০তম বিসিএস
- অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-২৯তম বিসিএস
- Julius Caesar was the ruler of Rome about -২৮তম বিসিএস
- মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?২৭তম বিসিএস