৩৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২৩

বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ?

  1. উত্তর-পূর্ব অঞ্চল
  2. উত্তর-পশ্চিম অঞ্চলসঠিক উত্তর
  3. দক্ষিণ-পশ্চিম অঞ্চল
  4. দক্ষিণ-পূর্ব অঞ্চল

উত্তর: (খ) উত্তর-পশ্চিম অঞ্চল

ব্যাখ্যা

বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল বেশি খরাপ্রবণ।

খরা: কোনো এলাকায় দীর্ঘসময় ভূমিতে পানির অনুপস্থিতি, যা বৃষ্টিহীনতা বা অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে ঘটে। এতে মাটির আর্দ্রতা কমে, মাটি ফেটে যায় এবং পানির স্তর নিচে নামে।

  • অতি তীব্র খরা: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ
  • তীব্র খরা: দিনাজপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর এবং টাঙ্গাইলের অংশবিশেষ
  • মাঝারি: রংপুর ও বরিশাল এবং দিনাজপুর, কুষ্টিয়া, যশোরের অংশবিশেষ
  • সামান্য: তিস্তা, ব্রহ্মপুত্র ও মেঘনার পললভূমি

খরার কারণ: সময়মতো বৃষ্টিপাতের অভাব, পরিবেশের ভারসাম্যহীনতা, বনভূমি উজাড়, নদীর উজানে অপরিকল্পিত বাঁধ, এল নিনো ও লা নিনোর প্রভাব।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা (ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা)। এই টপিক থেকে বিসিএস-এ ৩৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: সব প্রশ্ন ও উত্তর →