২২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬০
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
- সাহায্যকারী
- তোষামুদেসঠিক উত্তর
- বাদক
- স্বাস্থ্যহীন লোক
উত্তর: (খ) তোষামুদে
ব্যাখ্যা
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ মোসাহেব / তোষামুদে / চাটুকার।
বাক্য: ঢাকের কাঠির কথায় বাড়াবাড়ি করা ভালো নয়।
আরও কিছু বাগধারা:
- ঢাকের বাঁয়া - অকেজো। বাক্য: দায়িত্ব দু'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া।
- ঢেঁকির কুমির - অপদার্থ। বাক্য: ঢেঁকির কুমিররা কখনোই জীবনে উন্নতি লাভ করতে পারে না।
- ঢাক পেটানো - প্রচার করা। বাক্য: আইবুড়ো মেয়ের বয়স সতেরো, তা কি ঢাক পিটিয়ে জানাতে হবে!
একই টপিকের আরও প্রশ্ন
- 'চাঁদের হাট' - অর্থ কী?২১তম বিসিএস
- ঠোঁট-কাটা বলতে কি বুঝায়?২০তম বিসিএস
- 'ব্যাঙের সর্দি' - অর্থ কি?২০তম বিসিএস
- কাক ভূষণ্ডির অর্থ কি?২০তম বিসিএস
- 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কী?১৮তম বিসিএস
- 'কৌশলে কার্যোদ্ধার' - কোনটির অর্থ?১৮তম বিসিএস