২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮
তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'-এর ব্যবহার কি অর্থে?
- না-বাচক
- হ্যাঁ-বাচক
- প্রশ্নবোধকসঠিক উত্তর
- বিস্ময়সূচক
উত্তর: (গ) প্রশ্নবোধক
ব্যাখ্যা
এখানে 'না' প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয়েছে।
নির্দেশাত্মক থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তরের সূত্র:
- নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে, প্রশ্নাত্মক বাক্য না-বাচক হয় (বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ হয়)।
- নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে, প্রশ্নাত্মক বাক্য হ্যাঁ-বাচক হয় (নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দ বসে)।
উদাহরণ: নির্দেশাত্মক 'দেশপ্রেমিককে সবাই ভালোবাসে' → প্রশ্নাত্মক 'দেশপ্রেমিককে কে না ভালোবাসে?'
নির্দেশাত্মক 'তুমি বলেছিলে আগামীকাল আসবে' → প্রশ্নাত্মক 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?'
রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নসূচক শব্দ এবং প্রশ্ন চিহ্ন (?) বসে। যেমন: 'কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না' → 'কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?'