৩৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৭
প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
- রাঙামাটি
- খাগড়াছড়ি
- বান্দরবানসঠিক উত্তর
- সিলেট
উত্তর: (গ) বান্দরবান
ব্যাখ্যা
প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।
প্রান্তিক হ্রদ:
- প্রায় ২৫ একর জায়গাজুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয়।
- বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত; জেলা সদর থেকে ১৪ কিলোমিটার।
বান্দরবান জেলা:
- ১৯০০ সালের রেগুলেশনে পার্বত্য চট্টগ্রাম তিন সার্কেলে বিভক্ত হয়; বান্দরবান তখন বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল, তাই আদি নাম বোমাং থং।
- ১৯৮১ সালের ১৮ এপ্রিল পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
- দক্ষিণে মায়ানমার ও পূর্বে ভারত অবস্থিত।
- প্রধান নদী: সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী।