২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৬
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
- সোনারগাঁও
- বিক্রমপুর
- পুণ্ড্রসঠিক উত্তর
- গোপালগঞ্জ
উত্তর: (গ) পুণ্ড্র
ব্যাখ্যা
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক থেকে পুণ্ড্রই বাংলার সবচেয়ে প্রাচীন ও সমৃদ্ধ জনপদ।
মনে রাখার বিষয়:
- রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমান বগুড়ার কাছে করতোয়া নদীর তীরে অবস্থিত; পরবর্তী কালে এর নাম হয় মহাস্থানগড়।
- রাজ্যের বিস্তৃতি ছিল বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর পর্যন্ত।
- উত্তর অংশের নাম ছিল বরেন্দ্র, বরেন্দ্রী বা বরেন্দ্রভূমি; রাজশাহী অঞ্চল এখনও বরেন্দ্র নামে পরিচিত।
- ৫ম-৬ষ্ঠ শতকে এর নাম হয় পুণ্ড্রবর্ধন।
- গুপ্ত যুগে (৪র্থ-৬ষ্ঠ শতক) পুণ্ড্রনগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
- এ জনপদে একটি উন্নত নগর সভ্যতা ছিল।
একই টপিকের আরও প্রশ্ন
- প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?১৩তম বিসিএস
- প্রাচীন 'চন্দ্রদ্বীপ'-এর বর্তমান নাম-১১তম বিসিএস
- বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?১০ম বিসিএস
- প্রাচীন 'হরিকেল জনপদটি' কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত?৫০তম বিসিএস
- পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন?৪৬তম বিসিএস
- বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী?৪৬তম বিসিএস