৩৩তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৫

শালবন বিহার কোথায়?

  1. গাজীপুর
  2. মধুপুর
  3. রাজবাড়ী
  4. কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশেসঠিক উত্তর

উত্তর: (ঘ) কুমিল্লার ময়ানমতি পাহাড়ের পাশে

ব্যাখ্যা

শালবন বিহার কুমিল্লার ময়নামতির খননকৃত প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর একটি। এটি কুমিল্লার লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় কোটবাড়ির কাছে অবস্থিত।

গুরুত্বপূর্ণ তথ্য:
- নির্মাণ: খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রীভবদেব।
- আশপাশে একসময় শাল-গজারির ঘন বন ছিল, সেখান থেকে নামকরণ।
- প্রতিটি বাহু ১৬৭.৭ মিটার দীর্ঘ।
- মোট ১৫৫টি কক্ষ ছিল, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বিদ্যাশিক্ষা ও ধর্মচর্চা করতেন।
- খননে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে।

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →