২৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৫

বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  1. দিনাজপুর
  2. গোপালপুর
  3. পাকশী
  4. ঈশ্বরদীসঠিক উত্তর

উত্তর: (ঘ) ঈশ্বরদী

ব্যাখ্যা

বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।

  • ১৯৫১ সালে পাকিস্তান আমলে প্রথম ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত।
  • ১৯৭৩ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীন তৎকালীন বাংলাদেশ চিনিকল সংস্থার নিকট হস্তান্তর।
  • ১৯৭৪ সালে 'ইক্ষু গবেষণা ইন্সটিটিউট' নামে প্রকল্প প্রণয়ন।

প্রধান কাজ:

  • ইক্ষুর উন্নত জাত ও উন্নত উৎপাদন কলা-কৌশল উদ্ভাবন।
  • উদ্ভাবিত জাত ও কৌশল ইক্ষু চাষীদের মধ্যে বিস্তার।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: কৃষি প্রতিষ্ঠান (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

কৃষি প্রতিষ্ঠান: সব প্রশ্ন ও উত্তর →