২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৩

স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?

  1. ডিভিডেন্ড
  2. ডিভ্যালু
  3. ডিম্যাটসঠিক উত্তর
  4. ডিসকাউন্ট

উত্তর: (গ) ডিম্যাট

ব্যাখ্যা

ডিম্যাট (DE-MAT) শেয়ার লেনদেনের ইলেকট্রনিক পদ্ধতি, যা স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি।

  • পূর্ণরূপ: Dematerialisation account
  • ডিমেটেরিয়ালাইজেশন: ফিজিক্যাল শেয়ার সার্টিফিকেটকে ইলেকট্রনিক ফর্মে রূপান্তর
  • অনলাইনে ট্রেড করতে ডিপোজিটরি পার্টিসিপেন্ট (DP)-এর সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC):

  • গঠন: ১৯৯৩ সালের ৮ জুন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩-এর অধীনে
  • স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ করে

স্টক এক্সচেঞ্জ:

  • ঢাকা স্টক এক্সচেঞ্জ: ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত, দেশের বৃহত্তম শেয়ারবাজার, মতিঝিলে অবস্থিত
  • চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ: ১৯৯৫ সালের ১০ অক্টোবর থেকে শুরু; ১২ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ হিসেবে অনুমোদন পায়।

পুঁজিবাজার বা স্টক মার্কেট সেকেন্ডারি মার্কেট হিসেবে পরিচিত।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৩৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: অর্থনীতির খাতসমূহ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ৭টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

অর্থনীতির খাতসমূহ: সব প্রশ্ন ও উত্তর →