৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৩
বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক'টি খাতে ভাগ করা হয়?
- ১২
- ১৯সঠিক উত্তর
- ১৪
- ১৫
উত্তর: (খ) ১৯
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী (২০১৫-১৬ ভিত্তি বছর) অর্থনীতির মোট খাত ১৯টি।
১৯টি খাত:
- কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ
- খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি)
- ম্যানুফ্যাকচারিং
- বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
- পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার কার্যক্রম
- নির্মাণ
- পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত
- পরিবহণ এবং সংরক্ষণ
- আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম
- তথ্য ও যোগাযোগ
- আর্থিক এবং বীমা কার্যক্রম
- রিয়েল এস্টেট কার্যক্রম
- পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম
- প্রশাসনিক ও সহায়তামূলক পরিষেবা কার্যক্রম
- জনপ্রশাসন ও প্রতিরক্ষা
- শিক্ষা
- মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম
- শিল্পকলা ও বিনোদন
- অন্যান্য সেবা কার্যক্রম
উল্লেখ্য, ২০০৫-০৬ ভিত্তি বছরে খাত ছিল ১৫টি।
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে-৩৮তম বিসিএস
- স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?২৬তম বিসিএস
- কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?২৪তম বিসিএস
- বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?৪৬তম বিসিএস
- বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-৩৮তম বিসিএস