২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮২

'শাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

  1. হামিদুজ্জামান
  2. নিতুন কুণ্ডুসঠিক উত্তর
  3. মৃণাল হক
  4. শামিম শিকদার

উত্তর: (খ) নিতুন কুণ্ডু

ব্যাখ্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য 'সাবাশ বাংলাদেশ'-এর ভাস্কর নিতুন কুণ্ডু।

  • উদ্বোধন: ১৯৯২ সালের ১০ ফেব্রুয়ারি, শহীদ জননী জাহানারা ইমাম
  • নামকরণ: কবি সুকান্ত ভট্টাচার্যের 'সাবাশ বাংলাদেশ' কবিতা অনুসারে

নিতুন কুণ্ডু:

  • চিত্রশিল্পী, নকশাবিদ, ভাস্কর ও শিল্পপতি
  • জন্ম: ১৯৩৫ সালের ৩ ডিসেম্বর, দিনাজপুর
  • ১৯৫৪ সালে চারুকলা ইনস্টিটিউটে ভর্তি, ১৯৫৯ সালে পাঁচ বছরের কোর্স সমাপ্ত
  • মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকারের তথ্য ও প্রচার বিভাগে ডিজাইনার ছিলেন; তাঁর পোস্টারের স্লোগান: 'সদাজাগ্রত বাংলার মুক্তিবাহিনী'

একই টপিকের আরও প্রশ্ন

জাতীয় নিদর্শন ও গুরুত্বপূর্ণ স্থান: সব প্রশ্ন ও উত্তর →