২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫৪

অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?

  1. লুক্সেমবার্গ
  2. আয়ারল্যান্ড
  3. গ্রিস
  4. ডেনমার্কসঠিক উত্তর

উত্তর: (ঘ) ডেনমার্ক

ব্যাখ্যা

ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক দুইবার গণভোট করে: প্রথমবার ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয়বার ১৮ মে ১৯৯৩।

মনে রাখার বিষয়:

  • স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি, নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে; কার্যকর হয় ১ নভেম্বর ১৯৯৩।
  • স্বাক্ষরকারী দেশ ১২টি।
  • এই চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান কমিউনিটির স্থলে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়, তাই একে ইউরোপিয়ান ইউনিয়ন চুক্তিও বলা হয়।
  • উদ্দেশ্য: অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন এবং নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:

  • ECSC চুক্তি: স্বাক্ষর ১৮ এপ্রিল ১৯৫১, কার্যকর ২৩ জুলাই ১৯৫২।
  • Treaty of Rome (EEC গঠন): স্বাক্ষর ২৫ মার্চ ১৯৫৭, কার্যকর ১ জানুয়ারি ১৯৫৮।
  • BCS Mate-এ এই প্রশ্নে ১০% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আন্তর্জাতিক চুক্তি ও সনদ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক চুক্তি ও সনদ: সব প্রশ্ন ও উত্তর →