২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬২

যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত-

  1. 'দুটি রেডক্রস কনভেনশন' নামে
  2. 'তিনটি রেডক্রস কনভেনশন' নামে
  3. 'চারটি রেডক্রস কনভেনশন' নামেসঠিক উত্তর
  4. 'পাঁচটি রেডক্রস কনভেনশন' নামে

উত্তর: (গ) 'চারটি রেডক্রস কনভেনশন' নামে

ব্যাখ্যা

১৯৪৯ সনের জেনেভা কনভেনশনসমূহ 'চারটি রেডক্রস কনভেনশন' নামে অভিহিত। ১২ আগস্ট ১৯৪৯ সালে স্বাক্ষরিত হয়; এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।

চারটি কনভেনশন:

  • প্রথম (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা।
  • দ্বিতীয় (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা; ১৯০৭ সালে হেগ চুক্তি সংশোধন করে স্বাক্ষরিত।
  • তৃতীয় (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা।
  • চতুর্থ (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা।

প্রটোকল:

  • প্রটোকল ১ (১৯৭৭): আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা।
  • প্রটোকল ২ (১৯৭৭): অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা।
  • প্রটোকল ৩ (২০০৫): অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক সংক্রান্ত।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৩১% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আন্তর্জাতিক চুক্তি ও সনদ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক চুক্তি ও সনদ: সব প্রশ্ন ও উত্তর →