২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮০
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
- ন্যাটো (NATO)
- সিটিবিটি (CTBT)সঠিক উত্তর
- এনপিটি (NPT)
- সল্ট (SALT)
উত্তর: (খ) সিটিবিটি (CTBT)
ব্যাখ্যা
CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty) চুক্তিতে সামরিক ও বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদ গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬; স্বাক্ষরকারী ১৮৭টি দেশ, অনুমোদনকারী ১৭৮টি দেশ।
- নিষিদ্ধকরণ সংস্থা CTBTO, সদরদপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া।
- বায়ুমণ্ডল, মহাকাশ ও পানির নিচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা ১৯৬৩ সালের চুক্তিটি মস্কোতে ৫ আগস্ট, ১৯৬৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য স্বাক্ষর করে।
বাংলাদেশ CTBT স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ (দক্ষিণ এশিয়ায় প্রথম) এবং ৮ মার্চ, ২০০০ সালে অনুমোদন করে (৫৪তম দেশ)।
অন্যান্য:
- NPT: Non-Proliferation of nuclear weapons।
- NATO: উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত সামরিক জোট।
- SALT: Strategic Arms Limitation Talks, কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা বিষয়ক আলোচনা।
একই টপিকের আরও প্রশ্ন
- আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?২১তম বিসিএস
- কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?২০তম বিসিএস
- ১৯৯০ এর দশকে ইউরোপের কোন দেশে জাতিসত্ত্বা সংঘাতের সমস্যাটির সমাপ্তি করেছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?২০তম বিসিএস
- নিচের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?১৫তম বিসিএস
- তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?১৪তম বিসিএস
- পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?১৩তম বিসিএস