২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৫

ইউরো মুদ্রা কখন চালু হয়?

  1. ১৯৯৯ সালের ১ জানুয়ারিসঠিক উত্তর
  2. ২০০০ সালের ১ মার্চ
  3. ২০০১ সালের ১ জানুয়ারি
  4. ১৯৯৮ সালের ১ নভেম্বর

উত্তর: (ক) ১৯৯৯ সালের ১ জানুয়ারি

ব্যাখ্যা

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।

  • ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো; প্রতীক €।
  • ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
  • ২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা, ২০১৫ সালে লিথুয়ানিয়া ইউরো গ্রহণ করে।
  • ক্রোয়েশিয়া ১ জানুয়ারি ২০২৩ তারিখে ইউরো গ্রহণ করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।

এখন পর্যন্ত ২০টি দেশ ইউরো গ্রহণ করেছে।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →