২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৪৪
ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
- মিজোরাম
- অরুণাচল
- মণিপুরসঠিক উত্তর
- মেঘালয়
উত্তর: (গ) মণিপুর
ব্যাখ্যা
ইম্ফল মণিপুর রাজ্যের রাজধানী।
সেভেন সিস্টার্স: উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টার্স নামে পরিচিত। এ অঞ্চলের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ এবং জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 'সেভেন সিস্টার্স' নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত।
রাজ্য ও রাজধানী:
| রাজ্য | রাজধানী |
|---|---|
| আসাম | দিসপুর |
| মিজোরাম | আইজল |
| অরুণাচল | ইটানগর |
| মেঘালয় | শীলং |
| ত্রিপুরা | আগরতলা |
| মণিপুর | ইম্ফল |
| নাগাল্যান্ড | কোহিমা |
একই টপিকের আরও প্রশ্ন
- ইউরো মুদ্রা কখন চালু হয়?২৬তম বিসিএস
- যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?২৬তম বিসিএস
- যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?২৬তম বিসিএস
- যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?২৬তম বিসিএস
- আবু গারিব বলতে কি বোঝায়?২৫তম বিসিএস
- মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?২৫তম বিসিএস