২৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫২

যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এ নির্বাচকমণ্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?

  1. নিউইয়র্ক
  2. ক্যালিফোর্নিয়াসঠিক উত্তর
  3. টেক্সাস
  4. ফ্লোরিডা

উত্তর: (খ) ক্যালিফোর্নিয়া

ব্যাখ্যা

ক্যালিফোর্নিয়ার ইলেক্টোরাল ভোট সবচেয়ে বেশি, ৫৪টি। দ্বিতীয় স্থানে টেক্সাস, ৩৮টি ভোট।

মনে রাখার বিষয়:

  • মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি।
  • প্রেসিডেন্ট নির্বাচিত হতে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোট লাগে।
  • ইলেকটোরাল কলেজ হলো রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের পরোক্ষ প্রক্রিয়া।
  • প্রতিটি অঙ্গরাজ্যের নির্দিষ্ট সংখ্যক ইলেক্টোরাল ভোট আছে।
  • মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন ব্যবস্থা দ্বিদলীয়। ডেমোক্রেটিক পার্টির প্রতীক গাধা, রিপাবলিকান পার্টির প্রতীক হাতি।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →