২৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭

'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?

  1. সন্ধিজনিত
  2. প্রত্যয়জনিতসঠিক উত্তর
  3. উপসর্গজনিত
  4. বিভক্তিজনিত

উত্তর: (খ) প্রত্যয়জনিত

ব্যাখ্যা

'উৎকর্ষ' বিশেষ্য শব্দ, যা 'উৎ + √কৃষ্ + অ' প্রত্যয়ে সাধিত। এর সঙ্গে আবার 'তা' প্রত্যয় যুক্ত করায় বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ হয়েছে, অর্থাৎ 'তা'-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।

শুদ্ধ প্রয়োগ: 'উৎকর্ষ' বা 'উৎকৃষ্টতা'।

নিয়ম: 'তা', 'ত্ব' ও 'য' বিশেষণ শব্দকে বিশেষ্যে রূপান্তর করে। বিশেষ্যের সঙ্গে আবার এগুলো যুক্ত করা ভুল। যেমন: 'কৃপণ' (বিশেষণ) + 'তা' = 'কৃপণতা'।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রয়োগ ও অপপ্রয়োগ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রয়োগ ও অপপ্রয়োগ: সব প্রশ্ন ও উত্তর →