৪৭তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ২২

'সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না।'- এই বাক্য কী কারণে ত্রুটিপূর্ণ?

  1. বানান ভুল আছে
  2. বাক্যের পদবিন্যাস যথাযথ নয়
  3. অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নিসঠিক উত্তর
  4. বিশেষ্য-বিশেষণের অপপ্রয়োগ ঘটেছে

উত্তর: (গ) অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি

ব্যাখ্যা

সঠিক উত্তর: অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি।

‘কৌতূহল’ শব্দের অর্থ জানার আগ্রহ, অনুসন্ধিৎসা (curiosity)। কিন্তু এখানে ‘কৌতুক করার ইচ্ছা’ বোঝাতে শব্দটি ভুলভাবে ব্যবহৃত হয়েছে। এখানে ‘আগ্রহ’ বা ‘ইচ্ছা’ ব্যবহার করা উচিত।

শুদ্ধ রূপ:
• সে কৌতুক করার আগ্রহ সংবরণ করতে পারল না।
• সে কৌতুক করার ইচ্ছা দমন করতে পারল না।

বানান, পদবিন্যাস ও বিশেষ্য-বিশেষণ ব্যবহারে কোনো ত্রুটি নেই।

  • BCS Mate-এ এই প্রশ্নে ২৭% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রয়োগ ও অপপ্রয়োগ (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রয়োগ ও অপপ্রয়োগ: সব প্রশ্ন ও উত্তর →