২০তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭০

কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?

  1. জেনেভা চুক্তি
  2. মাদ্রিদ চুক্তি
  3. ডেটন চুক্তিসঠিক উত্তর
  4. প্যারিস চুক্তি

উত্তর: (গ) ডেটন চুক্তি

ব্যাখ্যা

ডেটন চুক্তি (Dayton Agreement) – পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।

  • এটি একটি শান্তিচুক্তি; নেতৃত্বে ছিলেন মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
  • স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫; স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
  • পক্ষ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
  • স্বাক্ষরকারী: ফ্রানজো তুজমান (ক্রোয়েশিয়া), স্লোবোদান মিলোসেভিচ (সার্বিয়া), এলিজা আইজেবগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)।
  • মধ্যস্থতাকারী: মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
  • উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

মিলোসেভিচকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করা হয়।

  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৪% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: আন্তর্জাতিক চুক্তি ও সনদ (আন্তর্জাতিক বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৮টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক চুক্তি ও সনদ: সব প্রশ্ন ও উত্তর →