২১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৬

ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল?

  1. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  2. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করাসঠিক উত্তর
  3. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
  4. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন

উত্তর: (খ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা

ব্যাখ্যা

যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ২১ দফা ছিল পূর্ববাংলার মানুষের অধিকারের দলিল।

২১ দফার মূল দাবিসমূহ (ক্রমানুসারে):

  • ১. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  • ২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ
  • ৩. পাটের ব্যবসা জাতীয়করণ
  • ৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন
  • ৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা
  • ৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা
  • ৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধে খাল খনন ও সেচ
  • ৮. পূর্ব পাকিস্তানে শিল্প কারখানা স্থাপন
  • ৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা
  • ১০. শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন
  • ১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করা
  • ১২. শাসন ব্যয় হ্রাস ও মন্ত্রীদের বেতন এক হাজার টাকার বেশি না করা
  • ১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ
  • ১৪. জননিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স বাতিল
  • ১৫. বিচার ও শাসন বিভাগ পৃথকীকরণ
  • ১৬. বাংলা একাডেমী প্রতিষ্ঠা (বর্ধমান হাউজে)
  • ১৭. ভাষা শহীদদের স্মৃতিতে মিনার নির্মাণ
  • ১৮. একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ঘোষণা
  • ১৯. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন
  • ২০. আইন পরিষদের মেয়াদ বৃদ্ধি না করা
  • ২১. শূন্য সদস্য পদে তিন মাসের মধ্যে উপ-নির্বাচন

একই টপিকের আরও প্রশ্ন

যুক্তফ্রন্ট নির্বাচন ও ১৯৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →