৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৭৬

১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-

  1. শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  4. নবাব স্যার সলিমুল্লাহসঠিক উত্তর

উত্তর: (ঘ) নবাব স্যার সলিমুল্লাহ

ব্যাখ্যা

১৯৫৪ সালের পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নেতারা অংশ নেন; নবাব স্যার সলিমুল্লাহ এতে যুক্ত ছিলেন না।

যুক্তফ্রন্ট:

  • ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়।
  • ৪ ডিসেম্বর, ১৯৫৩ যুক্তফ্রন্ট গঠিত হয়, যাতে চারটি বিরোধী দল ছিল:
  • আওয়ামী মুসলিম লীগ (মওলানা আবদুল হামিদ খান ভাসানী)
  • কৃষক-শ্রমিক পার্টি (শেরে বাংলা এ কে ফজলুল হক)
  • নেজাম-ই-ইসলামী (মওলানা আতাহার আলী)
  • গণতন্ত্রী দল (হাজী দানেশ)

একই টপিকের আরও প্রশ্ন

যুক্তফ্রন্ট নির্বাচন ও ১৯৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন: সব প্রশ্ন ও উত্তর →