১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯
কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন সংকেত করে?
- পাকা পাকা আমসঠিক উত্তর
- ছি ছি কি করছ
- নরম নরম হাত
- উড়ু উড়ু মন
উত্তর: (ক) পাকা পাকা আম
ব্যাখ্যা
বহুবচন বা আধিক্য বোঝাতে দ্বিরুক্ত শব্দ ‘পাকা পাকা’ আম।
দ্বিরুক্ত শব্দের বিভিন্ন অর্থ
- আধিক্য: পাকা পাকা আম, লাল লাল গোলাপ, বস্তা বস্তা সার, রাশি রাশি ধান।
- সামান্য: কবি কবি ভাব, শীত শীত লাগে, কাদা কাদা মাঠ।
- তীব্রতা: হিম হিম ঠান্ডা, গরম গরম দুধ, নরম নরম বালিশ।
- বহুত্ব: কে কে যাবে।
- গভীরতা: উড়ু উড়ু মন।