৪৬তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১০
বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
- ২৫সঠিক উত্তর
- ২৬
- ২৭
- ২৮
উত্তর: (ক) ২৫
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা রয়েছে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি।
সংবিধানের কিছু অনুচ্ছেদ:
- ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
- ২২: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ
- ২৩: জাতীয় সংস্কৃতি; ২৩(ক): উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি
- ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
- ২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল
- ২৭: আইনের দৃষ্টিতে সমতা
- ২৮: ধর্ম ইত্যাদি কারণে বৈষম্য নিষিদ্ধ
- ২৯: সরকারি নিয়োগে সুযোগের সমতা
একই টপিকের আরও প্রশ্ন
- বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?৪৬তম বিসিএস
- বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?৪৫তম বিসিএস
- বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?৪৩তম বিসিএস
- বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?৪৩তম বিসিএস
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?৪১তম বিসিএস
- সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়?৪১তম বিসিএস