১০ম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৩

বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

  1. মহাস্থানগড়েসঠিক উত্তর
  2. শাহজাদপুরে
  3. নেত্রকোনায়
  4. রামপালে

উত্তর: (ক) মহাস্থানগড়ে

ব্যাখ্যা

শাহ সুলতান বলখীর (মাহিসওয়ার) মাজার বগুড়া জেলার মহাস্থানগড়ে অবস্থিত। তিনি একজন দরবেশ; তাঁর ইতিহাস অস্পষ্ট।

  • মহাস্থানগড়ে বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগর পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ আছে।
  • সম্রাট অশোকের সময়ের (খ্রিস্টপূর্ব তৃতীয় শতক) পাথরের চাকতিতে খোদাই লিপি পাওয়া গেছে।
  • অবস্থান: বগুড়া শহর থেকে ১৩ কিমি উত্তরে করতোয়া নদীর তীরে।

অন্য স্থান:

  • শাহজাদপুর: রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি তদারকিতে এসেছিলেন।
  • বিরিশিরি, নেত্রকোনা: বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি।
  • রামপাল, বাগেরহাট: কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
  • BCS Mate-এ এই প্রশ্নে ৪৮% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ (বাংলাদেশ বিষয়াবলি)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

প্রাচীন যুগ: জনপদ ও রাজবংশ: সব প্রশ্ন ও উত্তর →