১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৯৫

বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

  1. সরাসরি মাটিতে মিশ্রিত হয়ে জৈব বস্তু প্রস্তুত করে
  2. ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
  3. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলেসঠিক উত্তর
  4. মাটির অজৈব লবণকে পরিবর্তিত করে

উত্তর: (গ) পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে

ব্যাখ্যা

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও মোটরগাড়িতে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় \(\mathrm{NO}\) উৎপন্ন হয়। এটি বায়ুর অক্সিজেনসহ \(\mathrm{NO_2}\) এবং ওজোন ও পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড রূপে ভূপৃষ্ঠে পতিত হয়; উদ্ভিদ নাইট্রেট লবণ গ্রহণ করে, ফলে মাটির উর্বরতা বাড়ে।

  • বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%।
  • বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে যাওয়ার প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে।
  • বাংলাদেশের কৃষিতে বহুল ব্যবহৃত নাইট্রোজেন সার ইউরিয়া।
  • BCS Mate-এ এই প্রশ্নে ২২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: উদ্ভিদবিজ্ঞান (সাধারণ বিজ্ঞান)। এই টপিক থেকে বিসিএস-এ ২৫টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান: সব প্রশ্ন ও উত্তর →