১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৯
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
- ১৯৭৮-৭৯
- ১৯৭৯-৮০সঠিক উত্তর
- ১৯৮০-৮১
- ১৯৮১-৮২
উত্তর: (খ) ১৯৭৯-৮০
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৯-৮০ সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। এই নির্বাচনে জাপানকে পরাজিত করা হয়।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক কমিশন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, অছি পরিষদ এবং সচিবালয়।
- নিরাপত্তা পরিষদে ১৫ সদস্য; স্থায়ী সদস্য পাঁচটি: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (পি-৫)।
- অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ১৯৬৩ সালে সনদের ২৩ নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর।
- নিরাপত্তা পরিষদের সুপারিশে মহাসচিব নিযুক্ত হন; সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- বাংলাদেশ দুইবার অস্থায়ী সদস্য হয়েছে: ১৯৭৯-৮০ ও ২০০০-২০০১।
একই টপিকের আরও প্রশ্ন
- The United Nations University কোন শহরে অবস্থিত?১৫তম বিসিএস
- ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?১৪তম বিসিএস
- প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?১৪তম বিসিএস
- কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?১৪তম বিসিএস
- 'ইউনিডো' (UNIDO)-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?১৩তম বিসিএস
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি?১৩তম বিসিএস