১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৮৮

'League of Arab States'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

  1. তিউনেসিয়া
  2. কায়রোসঠিক উত্তর
  3. রাবাত
  4. জেদ্দা

উত্তর: (খ) কায়রো

ব্যাখ্যা

আরব লীগের সদর দপ্তর কায়রো, মিশর।

  • মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন; উদ্দেশ্য সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
  • গঠিত: ২২ মার্চ, ১৯৪৫; ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
  • অফিসিয়াল ভাষা: আরবি।
  • প্রতিষ্ঠাতা সদস্য ৭টি: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান ও ইয়েমেন।
  • বর্তমান সদস্য ২২টি।
  • সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগ দেয়।

একই টপিকের আরও প্রশ্ন

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট: সব প্রশ্ন ও উত্তর →