১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৬৮

সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কী?

  1. নারিকেল জিঞ্জিরাসঠিক উত্তর
  2. সোনাদিয়া
  3. কুতুবদিয়া
  4. নিঝুম দ্বীপ

উত্তর: (ক) নারিকেল জিঞ্জিরা

ব্যাখ্যা

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। এটি দেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং টেকনাফ, কক্সবাজারে অবস্থিত।

উল্লেখযোগ্য দ্বীপ ও অবস্থান:

  • মহেশখালী - বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ (আদিনাথ পাহাড় ও আদিনাথ মন্দির আছে)।
  • কুতুবদিয়া - কক্সবাজার (বাতিঘর আছে)।
  • সোনাদিয়া - মহেশখালী, কক্সবাজার।
  • নিঝুম দ্বীপ - হাতিয়া, নোয়াখালী।
  • মনপুরা - ভোলা।
  • ভোলা - দ্বীপজেলা।
  • দক্ষিণ তালপট্টি / পূর্বাশা / নিউমুর - শ্যামনগর, সাতক্ষীরা।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →