১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৭

বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

  1. নাফসঠিক উত্তর
  2. কর্ণফুলী
  3. নবগঙ্গা
  4. ভাগীরথী

উত্তর: (ক) নাফ

ব্যাখ্যা

নাফ নদী: এটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা নির্দেশ করে এবং টেকনাফ এলাকা দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- উৎপত্তি মিয়ানমারে।
- মোহনা অত্যন্ত প্রশস্ত।
- দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।

অন্য নদীগুলো:

  • কর্ণফুলী: রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
  • নবগঙ্গা: মাথাভাঙ্গা নদীর একটি শাখা, চুয়াডাঙ্গা শহরের কাছে এর উৎপত্তি।
  • ভাগীরথী: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত, গঙ্গার প্রধান দুটি প্রবাহের একটি।

একই টপিকের আরও প্রশ্ন

ভৌগোলিক অঞ্চল, সীমানা ও ভূরাজনৈতিক গুরুত্ব: সব প্রশ্ন ও উত্তর →