১৫তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৭

'দ্যুলোক' শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?

  1. দুঃ + লোক
  2. দিব্‌ + লোকসঠিক উত্তর
  3. দ্বি + লোক
  4. দ্বিঃ + লোক

উত্তর: (খ) দিব্‌ + লোক

ব্যাখ্যা

'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ দিব্ + লোক। এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি: ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মে যে কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়ার নাম নিপাতনে সিদ্ধ।

  • আশ্চর্য = আ + চর্য
  • ষোড়শ = ষট্ + দশ
  • পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
  • একাদশ = এক + দশ
  • বৃহস্পতি = বৃহৎ + পতি
  • গোষ্পদ = গো + পদ
  • বনস্পতি = বন + পতি
  • পরস্পর = পর + পর
  • BCS Mate-এ এই প্রশ্নে ৬২% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সন্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সন্ধি: সব প্রশ্ন ও উত্তর →