৩৮তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১২

'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

  1. সৎ+ জাত
  2. সদ্যো + জাত
  3. সদ্যঃ + জাতসঠিক উত্তর
  4. সদ্য + জাত

উত্তর: (গ) সদ্যঃ + জাত

ব্যাখ্যা

সদ্যঃ + জাত = সদ্যোজাত। এটি বিসর্গ সন্ধির উদাহরণ।

বিসর্গ সন্ধির নিয়ম: অ-কারের পরে স-জাত বিসর্গ থাকলে এবং পরে ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন, নাসিক্য ধ্বনি কিংবা অন্তঃস্থ য, ব, র, ল, হ থাকলে বিসর্গ ও-কারে পরিণত হয়।

  • সদ্যঃ + জাত = সদ্যোজাত
  • তিরঃ + ধান = তিরোধান
  • মনঃ + রম = মনোরম
  • মনঃ + হর = মনোহর
  • তপঃ + বন = তপোবন
  • BCS Mate-এ এই প্রশ্নে ৫৫% শিক্ষার্থী সঠিক উত্তর দিয়েছেন।
  • টপিক: সন্ধি (বাংলা ভাষা ও সাহিত্য)। এই টপিক থেকে বিসিএস-এ ১৪টি প্রশ্ন এসেছে।

একই টপিকের আরও প্রশ্ন

সন্ধি: সব প্রশ্ন ও উত্তর →