৪৪তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ১৫
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?
- গো + অক্ষ = গবাক্ষসঠিক উত্তর
- পৌ + অক = পাবক
- বি + অঙ্গ = বঙ্গ
- যতি + ইন্দ্র = যতীন্দ্র
উত্তর: (ক) গো + অক্ষ = গবাক্ষ
ব্যাখ্যা
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। কিছু সন্ধি স্বরসন্ধির নিয়ম মানে না; এগুলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়) এমন একটি উদাহরণ।
আরও উদাহরণ: কুল + অটা = কুলটা; প্র + ঊঢ় = প্রৌঢ়; অন্য + অন্য = অন্যান্য; মার্ত + অণ্ড = মার্তণ্ড; শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
পৌ + অক = পাবক, বি + অঙ্গ = বঙ্গ ও যতি + ইন্দ্র = যতীন্দ্র স্বরসন্ধির নিয়মে গঠিত।
একই টপিকের আরও প্রশ্ন
- 'সদ্যোজাত' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?৩৮তম বিসিএস
- নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?৩৬তম বিসিএস
- 'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?৩৬তম বিসিএস
- সন্ধি-সাধিত শব্দ 'পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?৩১তম বিসিএস
- বাগাড়ম্বর শব্দের সন্ধি-বিচ্ছেদ ____।৩০তম বিসিএস
- 'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-২৯তম বিসিএস