১১তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৫৯

নামিবিয়ার রাজধানী -

  1. কারাভু
  2. উইন্ডহুকসঠিক উত্তর
  3. প্রিটোরিয়া
  4. কোটাভি

উত্তর: (খ) উইন্ডহুক

ব্যাখ্যা

নামিবিয়ার রাজধানী উইন্ডহোক।

নামিবিয়া:
- দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরে।
- উত্তরে অ্যাঙ্গোলা, উত্তর-পূর্বে জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণে দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর।
- ১৮৮৪ সালে জার্মানদের অধিকারে যায়; প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকা কর্তৃক অধিকৃত হয়।
- ১৯৬০ সালে দক্ষিণ-পশ্চিম আফ্রিকা থেকে নামকরণ হয় নামিবিয়া।
- ১৯৯০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ।
- অফিশিয়াল ভাষা: ইংরেজি; মুদ্রা: নামিবিয়ান ডলার; কেন্দ্রীয় ব্যাংক: ব্যাংক অব নামিবিয়া।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া।

একই টপিকের আরও প্রশ্ন

মহাদেশ, দেশ, রাজধানী, মুদ্রা ও স্থান: সব প্রশ্ন ও উত্তর →