১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৯
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
- জামালগঞ্জেসঠিক উত্তর
- জকিগঞ্জে
- বিজয়পুরে
- রানীগঞ্জে
উত্তর: (ক) জামালগঞ্জে
ব্যাখ্যা
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাটের জামালগঞ্জে।
- বাংলাদেশের দ্বিতীয় প্রধান খনিজ পদার্থ কয়লা।
- আবিষ্কৃত প্রধান কয়লার খনি পাঁচটি: দিনাজপুরের বড়পুকুরিয়া, জয়পুরহাটের জামালগঞ্জ, রংপুরের খালাশপীর, ফুলবাড়ী (দিনাজপুর) ও দীঘিপাড়া (দিনাজপুর)।
- এই পাঁচটি কয়লাক্ষেত্রে মোট ৩৩০০ মিলিয়ন মে. টন কয়লা মজুদ আছে।
- পীট কয়লা পাওয়া গেছে: ফরিদপুর, খুলনা, সিলেট, বি-বাড়িয়া ও ময়মনসিংহে।
- চীনামাটির সন্ধান: নেত্রকোনার বিজয়পুরে।
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস; সর্বপ্রথম গ্যাসক্ষেত্র ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় এবং সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র তিতাস।