১২তম বিসিএস প্রিলিমিনারি · প্রশ্ন ৪৩
গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
- নেপালে জলাধার নির্মাণসঠিক উত্তর
- গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
- বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
- গঙ্গার শাখা নদীসমূহের পানি প্রবাহ বৃদ্ধি
উত্তর: (ক) নেপালে জলাধার নির্মাণ
ব্যাখ্যা
গঙ্গার পানি প্রবাহ বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ছিল নেপালে জলাধার (পানি সংরক্ষণাগার) নির্মাণ।
- নেপালে সাতটি সংরক্ষণাগার স্বাভাবিক উচ্চতায় নির্মিত হলে ফারাক্কায় শুষ্ক মৌসুমে বর্তমানের চেয়ে ৪৫ হাজার কিউসেক বেশি পানি পাওয়া যেত।
- অতিরিক্ত আরও চারটি সংরক্ষণাগার নির্মিত হলে অতিরিক্ত ১ লাখ ৮০ হাজার কিউসেক পানি পাওয়া যেত।
- কোশি, কর্ণালী ও গন্ধকী নদী শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার মোট প্রবাহের ৭১% যোগায়।
গঙ্গার পানিবণ্টন চুক্তি:
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ৩০ বছর মেয়াদে স্বাক্ষরিত হয়; মেয়াদ ২০২৬ সালে শেষ হবে।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশের ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিধান থাকলেও বাস্তবে তা হয়নি।
- গঙ্গা হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন; বাংলাদেশে এটি পদ্মা নামে পরিচিত।
- ১৯৭২ সালের নভেম্বরে যৌথ নদী কমিশন গঠিত হয়।